Bartaman Logo
২৫ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / হেলথ

নারী ক্ষমতায়নে আভা সার্জি সেন্টারের উদ্যোগ

৩০ বছরে পা দিল আভা সার্জি সেন্টার। এই উপলক্ষ্যে আইভিএফ এবং গাইনিকোলজি সেন্টারের তরফে শহরে আয়োজন করা হয়েছিল অন্যতমা-অন্য নারীর গল্প শীর্ষক এক বিশেষ অনুষ্ঠানের।

নারী ক্ষমতায়নে  আভা সার্জি সেন্টারের উদ্যোগ
  • ৮ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

• ৩০ বছরে পা দিল আভা সার্জি সেন্টার। এই উপলক্ষ্যে আইভিএফ এবং গাইনিকোলজি সেন্টারের তরফে শহরে আয়োজন করা হয়েছিল অন্যতমা-অন্য নারীর গল্প শীর্ষক এক বিশেষ অনুষ্ঠানের।

Advertisement

সমাজের প্রচলিত ধ্যানধারণার বিপরীতে হেঁটে যে সমস্ত নারী বেছে নিয়েছেন ভিন্ন জীবিকা, মূলত তাঁদের সম্বর্ধনা ও ৫০ হাজার টাকা দেওয়াই ছিল ওই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য।
এদিন পুরস্কার তুলে দেওয়া হয় বাংলার প্রথম মহিলা বাস ড্রাইভার প্রতিমা পোদ্দার, দাহকার্যে সাহায্যকারী শশ্মানবন্ধু টুম্পা দাস, এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ায় প্রথম মহিলা দমকলকর্মী তানিয়া সান্যাল, সমাজকর্মী ও উদ্যোক্তা দেবযানী মুখোপাধ্যায়কে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার প্রতিষ্ঠাতা সুপ্রজননবিদ ডাঃ বাণী মিত্র, চিফ এমব্রায়োলজিস্ট ও ডিরেক্টর কঙ্কন দাসমিত্র, রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, গায়িকা উষা উথুপ সহ বহু বিশিষ্ট মানুষ।

Advertisement
সম্পর্কিত সংবাদ