Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

খুদে ছাত্রীকে যৌন হয়রানিতে দোষী সাব্যস্ত অটোচালক, আজ সাজা ঘোষণা

অটোর মধ্যে সাত বছরের স্কুল ছাত্রীকে যৌন নির্যাতন চালানোর ঘটনায় অভিযুক্ত চালক দোষী সাব্যস্ত হল। নাম অজিত চৌধুরী।

খুদে ছাত্রীকে যৌন হয়রানিতে দোষী সাব্যস্ত অটোচালক, আজ সাজা ঘোষণা
  • ২৩ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অটোর মধ্যে সাত বছরের স্কুল ছাত্রীকে যৌন নির্যাতন চালানোর ঘটনায় অভিযুক্ত চালক দোষী সাব্যস্ত হল। নাম অজিত চৌধুরী। বৃহস্পতিবার আলিপুরের বিশেষ পকসো আদালতের বিচারক রিম্পা রায় তাকে পকসো আইনে দোষী সাব্যস্ত করেন। আজ, শুক্রবার তার বিরুদ্ধে সাজা ঘোষিত হবে। জামিনে থাকা অটোচালক দোষী সাব্যস্ত হওয়ার পর তাকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

Advertisement

মামলার বিশেষ সরকারি কৌঁসুলি নন্দিতা চৌধুরী সাংবাদিকদের জানান, ২০১৯ সালে নভেম্বর মাসে ওই ঘটনা ঘটে কলকাতার নেতাজিনগর থানা এলাকায়। ছাত্রীটির বাবা বিদেশে কর্মরত। তাকে স্কুল থেকে নিয়ে আসা ও নিয়ে যাওয়া করতেন তার দাদু। ঘটনার দিন দোকানে মিষ্টি কিনতে গিয়েছিলেন তার দাদু। সেই সময় ফাঁকা অটোর মধ্যে সাত বছরের ওই ছাত্রীটির উপর যৌন নির্যাতন চালায় চালক। বিচারকের কাছে গোপন জবানবন্দি দিতে গিয়ে ছাত্রীটি জানায়, আগেও একবার অটোচালক তাকে অটোর মধ্যে যৌন হয়রানি করে। কিন্তু ভয় পেয়ে গিয়ে সে বাড়িতে কিছু জানায়নি। দ্বিতীয়বার সে মাকে ঘটনার বিষয়টি জানায়। এরপরই বিদেশে থাকা বাবাকেও জানানো হয়। পুলিসে অভিযোগ দায়ের করা হয়। তার ভিত্তিতে পুলিস তদন্ত করে সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে অটোচালককে শনাক্ত করে। সেই ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। মামলায় তদন্ত শেষ করে নির্দিষ্ট সময়ের মধ্যে চার্জশিট দেওয়া হয়। মামলায় সাক্ষী করা হয় মোট আটজনকে। মামলার বিচার চলাকালে বিদেশ থেকে দূতাবাসে বসে ভিডিও কনফারেন্সে চলে ছাত্রীটির বাবার সাক্ষ্য। দীর্ঘ শুনানির শেষে এদিন বিচারক অটোচালককে বলেন, সরকার পক্ষের আনা অভিযোগ প্রমাণিত হওয়ায়  আপনাকে পকসো আইনে দোষী সাব্যস্ত করা হল।                                                                                    

Advertisement
সম্পর্কিত সংবাদ