Bartaman Logo
২৪ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

অটোচালককে মার, গ্রেফতার ২

পুলিশ অবশ্য ওই ঘটনায় ইতিমধ্যে দু’জনকে গ্রেফতার করেছে। ধৃতদের নাম সাহেব মোল্লা ও স্নেহাশিস মণ্ডল ওরফে নাদু

অটোচালককে মার, গ্রেফতার ২
  • ১৬ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: অটোচালককে মারধরের অভিযোগ ঘিরে তপ্ত হয়ে উঠল গোঘাট। বুধবার ভোরে সেখানকার কামারপুকুরের সারদাপল্লিতে শেখ সম্রাট হোসেন ওরফে সোহেল নামে এক অটোচালককে মারধরের অভিযোগ উঠেছে। তার প্রতিবাদে এদিনই দুপুরে কামারপুকুর চটি এলাকায় মিছিল করে আইএনটিটিইউসি। ওই শ্রমিক সংগঠনের গোঘাট-২ ব্লক সভাপতি প্রসেনজিৎ ঘোষাল তাতে অংশ নেন। পুলিশ অবশ্য ওই ঘটনায় ইতিমধ্যে দু’জনকে গ্রেফতার করেছে। ধৃতদের নাম সাহেব মোল্লা ও স্নেহাশিস মণ্ডল ওরফে নাদু।  তারা মান্দারন ও কামারপুকুরের বাসিন্দা।

Advertisement

আইএনটিটিইউসি অনুমোদিত অটোচালকদের একটি ইউনিয়ন দু’বছর আগে গঠিত হয়েছে। কামারপুকুর থেকে বিভিন্ন রুটে চলাচলকারী প্রায় ৭০-৮০টি অটোর চালক ইউনিয়নের সদস্য। সোহেল বলেন, অটো ইউনিয়নের কর্মকর্তাদের একাংশ সংগঠনের তহবিল নয়ছয় করেছে। তার হিসেব চাইতে গেলে হুমকি দেওয়া হতো। শ্রমিক সংগঠনের নবগঠিত কমিটিকে বিষয়টি জানানো হয়। তার জেরে এদিন ভোর সাড়ে ৩টে নাগাদ বাড়ির কাছেই রাস্তা আটকে আমাকে মারধর করা হয়েছে। গোঘাট থানায় অভিযোগ জানিয়েছি। পুলিশ অটো ইউনিয়নের নেতা সাহেব মোল্লা সহ দু’জনকে গ্রেফতার করেছে। বাকিরা এখনও অধরা।
আইএনটিটিইউসি’র তরফে প্রসেনজিৎ ঘোষাল বলেন, মারধরের ঘটনা দল সমর্থন করে না। মারধরে অভিযুক্তরা কেউ তৃণমূলেরও নয়। মূল অভিযুক্ত সাহেব চালকদের উপর দাদাগিরি করত। আমরা চাই, বাকি অভিযুক্তদেরও গ্রেফতার করা হোক। মারধরে জড়িতদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি।

Advertisement
সম্পর্কিত সংবাদ