Bartaman Logo
৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / হেলথ

ডি এন দে হোমিওপ্যাথিক কলেজে চালু অটো অ্যানালাইজার

ডি এন দে হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ ও হাসপাতালে শুরু হল সম্পূর্ণ স্বয়ংক্রিয় বায়োকেমিস্ট্রি অ্যানালাইজার।

ডি এন দে হোমিওপ্যাথিক কলেজে চালু অটো অ্যানালাইজার
  • ২৮ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ডি এন দে হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ ও হাসপাতালে শুরু হল সম্পূর্ণ স্বয়ংক্রিয় বায়োকেমিস্ট্রি অ্যানালাইজার। সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ডাঃ শুভাশিস গঙ্গোপাধ্যায়, ন্যাশনাল ইনস্টিটিউট অব হোমিওপ্যাথির অধ্যক্ষ ডাঃ  প্রলয় শর্মা, ডি এন দে হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজের প্যাথোলজি ও মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ডাঃ শুভময় ঘোষ প্রমুখ। এর ফলে একসঙ্গে ৪৫ জনের রক্তের বায়োকেমিক্যাল পরীক্ষা করা যাবে ও ৩০ মিনিটের মধ্যেই রিপোর্ট তৈরি হয়ে যাবে। এতদিন এখানে সেমি অটোম্যাটিক অ্যানালাইজার দিয়ে কাজ সারতে হতো। ফলে দিনে ৮-১০ জনের রক্তের নমুনা পরীক্ষা করা যেত ও রিপোর্ট আসতে ২ দিন লেগে যেত। নতুন এই পদ্ধতিতে অনেক বেশি রোগীকে যেমন পরিষেবা দেওয়া যাবে, তেমনই নামমাত্র সময়ে মিলবে রিপোর্ট।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ