Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ফেসবুকে পরিচয়, প্রতারিত অস্ট্রেলিয়ার চিকিৎসক

ফেসবুকে এক তরুণীর সঙ্গে বন্ধুত্ব পাতিয়ে ব্ল্যাকমেলিং ও প্রতারণার শিকার হলেন অস্ট্রেলিয়ার এক নামী চিকিৎসক। তিনি কলকাতার একটি নামকরা বেসরকারি হাসপাতালে কর্মরত। থাকেন সল্টলেকে।

ফেসবুকে পরিচয়, প্রতারিত অস্ট্রেলিয়ার চিকিৎসক
  • ২৭ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: ফেসবুকে এক তরুণীর সঙ্গে বন্ধুত্ব পাতিয়ে ব্ল্যাকমেলিং ও প্রতারণার শিকার হলেন অস্ট্রেলিয়ার এক নামী চিকিৎসক। তিনি কলকাতার একটি নামকরা বেসরকারি হাসপাতালে কর্মরত। থাকেন সল্টলেকে। অভিযোগ, আর্থিক অনটন দেখিয়ে ওই তরুণী তাঁর কাছে নানা সময় টাকা নিয়েছেন। পরে তরুণী নিজের অশ্লীল ছবি পাঠিয়ে চিকিৎসককে নানা ধরনের প্রস্তাবও দেয়। সেসব প্রস্তাবে তিনি সম্মত না হওয়ায় তাঁকে ব্ল্যাকমেলিং শুরু করে। এমনকি, তরুণী তার দাদাকে দিয়ে টাকা চেয়ে চিকিৎসককে হুমকি দেয় বলে অভিযোগ। প্রতারিত চিকিৎসক বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেছেন।

Advertisement

পুলিশ সূত্রে খবর, ওই চিকিৎসক অস্ট্রেলিয়ার নাগরিক। তিনি প্রায় ১২ বছর ধরে সল্টলেকে রয়েছেন। বর্তমানে তাঁর বয়স ৬৬ বছর। বছর দু’য়েক আগে এক তরুণী ফেসবুকে তাঁকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। চিকিৎসক তা ‘অ্যাকসেপ্ট’ করেন। ২০২৩ সালের সেপ্টেম্বর মাস থেকে তরুণীর সঙ্গে মেসেঞ্জারে কথাবার্তা শুরু হয়। কিছুদিন পর আর্থিক সমস্যার কথা বলে হোয়াটসঅ্যাপে সে চিকিৎসককে লেখে, তার কিছু টাকা দরকার। চিকিৎসক তখন কিছু টাকাও পাঠান। তরুণীর ভাইয়ের অ্যাকাউন্টে সেই টাকা পাঠিয়েছিলেন তিনি।
এরপরই ওই তরুণী একদিন হঠাৎ চিকিৎসককে কিছু অশ্লীল ছবি পাঠিয়ে নানা ধরণের প্রস্তাব দেয়। চিকিৎসক যে হাসপাতালে কর্মরত, সেখানেই তার দাদা, দাদার স্ত্রী এবং বোনকে চাকরি করে দেওয়ার জন্য চাপ দিতে শুরু করে। অশ্লীল এমএমএস ও প্রস্তাব পাঠাতে থাকে। কিন্তু আগ্রহ দেখাননি চিকিৎসক। এরপরই একদিন তরুণীর দাদা চিকিৎসককে ফোন করে বলে, তার বোন আত্মহত্যা করেছে। কিছু টাকা দরকার। তখনও কিছু টাকা পাঠান ওই চিকিৎসক। শুরু থেকে ওই দিন পর্যন্ত সব মিলিয়ে কয়েক দফায় প্রায় ৩ লক্ষ ৭৩ হাজার টাকা পাঠান চিকিৎসক। কিন্তু তরুণীর দাদা আরও টাকা চেয়ে হুমকি দিতে থাকে। তখন পুলিশের দ্বারস্থ হন চিকিৎসক। তরুণীর সঙ্গে তাঁর চ্যাট, টাকা স্থানান্তরের নথি সহ বিভিন্ন তথ্য পুলিশের কাছে জমা করেছেন তিনি। 
পুলিশ ও সাইবার বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ফেসবুকে অপরিচিতদের সঙ্গে বন্ধুত্ব করে অনেকেই প্রতারণার শিকার হচ্ছেন। তাই অপরিচিতদের সঙ্গে কোনও ধরনের লেনদেনে যাবেন না। তারা আপত্তিকর প্রস্তাব দিলে পুলিশে  রিপোর্ট করুন।

Advertisement
সম্পর্কিত সংবাদ