Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

শ্রীলঙ্কার কাছে হেরে বিদায়ের মুখে অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে হারিয়ে সুপার এইটে জায়গা পাকা করে ফেলল শ্রীলঙ্কা। প্রথমে ব্যাট করে অজিরা তোলে ১৮১ রান।

শ্রীলঙ্কার কাছে হেরে বিদায়ের মুখে অস্ট্রেলিয়া
  • ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

কলম্বো: অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে হারিয়ে সুপার এইটে জায়গা পাকা করে ফেলল শ্রীলঙ্কা। প্রথমে ব্যাট করে অজিরা তোলে ১৮১ রান। চোট সারিয়ে মাঠে নেমেই হাফ-সেঞ্চুরি হাঁকালেন অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন মিচেল মার্শ। ২৭ বলে তাঁর সংগ্রহ ৫৪। আর এক ওপেনার ট্রাভিস হেডও অর্ধশতরান করলেন। ৫৬ রান করতে তাঁর লেগেছে ২৯টি বল। ওপেনিং জুটিতে অস্ট্রেলিয়া তোলে ১০৪ রান। তা দেখে মনে হয়েছিল মরণ-বাঁচন ম্যাচে শ্রীলঙ্কার সামনে বড় টার্গেট দেবে ক্যাঙারু বাহিনী। কিন্তু বাকি ব্যাটাররা সেই অর্থে দাঁড়াতেই পারেননি। জবাবে ১৮ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে জয়ের কড়ি জোগাড় করে নেয় আয়োজক দেশ। ওপেনার পাঠুম নিশাঙ্কা ৫২ বলে ১০০ রানে অপরাজিত থেকে দলকে জেতান। কুশল মেন্ডিসের সংগ্রহ ৫১। তিনটি খেলে শ্রীলঙ্কা ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে। জিম্বাবোয়ের ঝুলিতে ২ ম্যাচে ৪ পয়েন্ট। অস্ট্রেলিয়া তিনটি খেলে ২ পয়েন্ট নিয়ে বিদায়ের দোরগোড়ায়। সুপার এইটে ওঠার জন্য মার্শদের তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচের দিকে। মঙ্গলবার আয়ারল্যান্ডের বিরুদ্ধে জিম্বাবোয়ে জিতলেই বিদায় নিশ্চিত হয়ে যাবে অজিদের।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ