Bartaman Logo
৬ অক্টোবর, ২০২৬
বর্তমান / খেলা

ঋতুরাজদের সামনে অস্ট্রেলিয়া ‘এ’ দল

দুই ম্যাচের বেসরকারি টেস্টে অস্ট্রেলিয়া ‘এ’ দলকে ১-০ হারিয়েছে ভারতের যুব দল। মঙ্গলবার শুরু হচ্ছে তিন ম্যাচের বেসরকারি ওডিআই সিরিজ।

ঋতুরাজদের সামনে অস্ট্রেলিয়া ‘এ’ দল
  • ৬ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

পুদুচেরি: দুই ম্যাচের বেসরকারি টেস্টে অস্ট্রেলিয়া ‘এ’ দলকে ১-০ হারিয়েছে ভারতের যুব দল। মঙ্গলবার শুরু হচ্ছে তিন ম্যাচের বেসরকারি ওডিআই সিরিজ। ফিট থাকলে এই সিরিজের মাধ্যমেই প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতেন অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। কিন্তু ডান পায়ের চোটের কারণে অনির্দিষ্টকাল মাঠের বাইরে তিনি। ফলে, অলরাউন্ডার হিসাবে এই সিরিজে নজর থাকবে সূর্যাংশ শেদজে, অনুকূল রায়দের উপর।  ঋতুরাজ গায়কোয়াড়ের নেতৃত্বে ভারতীয় দলে রয়েছেন পাদিক্কাল, সাই সুদর্শন, রজত পাটীদাররা। পেস বোলিংয়ের দায়িত্ব নেবেন গুরজাপনীত সিং, আর্শাদ খান ও যশ ঠাকুর।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ