Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

কলসযাত্রার মধ্যে দিয়ে শুরু জগন্নাথ মন্দির উদ্বোধনের মাঙ্গলিক আচার

দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের মাঙ্গলিক ক্রিয়াকর্ম শুরু হয়ে গেল। বৃহস্পতিবার স্থানীয় মহিলারা কলসযাত্রা এবং ঘটোত্তলনে অংশ নেন।

কলসযাত্রার মধ্যে দিয়ে শুরু জগন্নাথ মন্দির উদ্বোধনের মাঙ্গলিক আচার
  • ২৬ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কাঁথি: দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের মাঙ্গলিক ক্রিয়াকর্ম শুরু হয়ে গেল। বৃহস্পতিবার স্থানীয় মহিলারা কলসযাত্রা এবং ঘটোত্তলনে অংশ নেন। মন্দিরের গর্ভগৃহে সেই কলস নিয়ে প্রদক্ষিণ করা হয়। পুরীর মন্দিরের প্রধান পুরোহিত রাজেশ দৈতাপতির তত্ত্বাবধানে চলছে মাঙ্গলিক আচার অনুষ্ঠান ও প্রস্তুতিপর্ব। তিনি গত চারদিন ধরে দীঘায় রয়েছেন। 

Advertisement

আগামী ৩০ এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন হবে উদ্বোধন এবং মূর্তির প্রাণপ্রতিষ্ঠা। তার আগের দিন ২৯ তারিখ হবে হোমযজ্ঞ। শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘গভীর ভক্তিভরা হৃদয়ে আমরা ভগবান জগন্নাথকে আমাদের মাঝে আবাহন জানাতে প্রস্তুত। অক্ষয় তৃতীয়ার শুভলগ্নে দীঘায় মন্দিরের উদ্বোধন হবে। প্রাণপ্রতিষ্ঠার আগে মাঙ্গলিক অনুষ্ঠান শুরু হয়েছে। ভক্তরা আন্তরিকতার সঙ্গে কলসযাত্রায় অংশগ্রহণে করেছিলেন।’ 
 এদিকে উদ্বোধনের আগে সৈকত শহরের ধুলোবালি দূর করতে দু’টি জলকামানের ব্যবস্থা করা হয়েছে। রাস্তায় জল ছেটানোর জন্য মেদিনীপুর থেকে দমকলের ১৫টি ইঞ্জিন আনা হয়েছে। ওল্ড দীঘা থেকে জগন্নাথ মন্দির পর্যন্ত রাস্তার দু’ ধার ও গাছগুলি রঙিন আলোয় সেজে উঠেছে। -নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ