Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

আউশগ্রামে প্রাথমিক স্কুলে মিড ডে মিলে টিকটিকি

আউশগ্রামে প্রাথমিক স্কুলে মিড ডে মিলে টিকটিকি
  • ১৯ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, কাটোয়া: আউশগ্রামের শিবদা গ্রামে একটি প্রাথমিক স্কুলে মিড ডে মিলের রান্নায় টিকটিকি পড়ার অভিযোগ তুললেন অভিভাবকরা। শুক্রবার রাতে বেশ কয়েকজন পড়ুয়া অসুস্থ হয়ে পড়ে। তাদের গুসকরা প্রাথমিক স্বাস্থকেন্দ্রে চিকিৎসা করিয়ে ছেড়ে দেওয়া হয়। শনিবার গ্রামে মেডিক্যাল টিম পাঠানো হয়। স্কুলের প্রধান শিক্ষক সৌমেন পাঁজা ঘটনার কথা অস্বীকার করে বলেন, এমন ঘটনা আমি শুনিনি। কারণ ওইদিন স্পোর্টস থাকায় আমি আগে বেরিয়ে গিয়েছিলাম। তবে কোনও পড়ুয়া অসুস্থ হয়নি।
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আউশগ্রাম-১ ব্লকের শিবদা গ্রামে ওই প্রাথমিক স্কুলে শিশুশ্রেণি থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত ২০৯জন পড়ুয়া পড়াশোনা করে। শুক্রবার মিড ডে মিলে রান্না করা খাবারে মরা টিকটিকি দেখা গিয়েছে বলে অভিভাবকদের একাংশ অভিযোগ তোলেন। রাতের দিকে কয়েকটি শিশু অসুস্থ বোধ করলে গুসকরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। এদিন গ্রামে মেডিক্যাল টিম পাঠানো হলেও কাউকেই অসুস্থ দেখা যায়নি। পঠনপাঠনও স্বাভাবিক হয়েছে। 
সম্পর্কিত সংবাদ