Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

আউশগ্রামে ফুটবল ম্যাচের মাধ্যমে জয়জোহার মেলার সূচনা

আউশগ্রামে ফুটবল ম্যাচের মাধ্যমে জয়জোহার মেলার সূচনা
  • ২১ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কাটোয়া: আউশগ্রামে ফুটবল ম্যাচের মাধ্যমেই জয়জোহার মেলার সূচনা হল। বুধবার বিরসা মুণ্ডার স্মরণে আউশগ্রাম উচ্চ বিদ্যালয়ের মাঠে এই মেলার আয়োজন করা হয়। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এদিন বিভিন্ন সরকারি সহায়তা প্রকল্পের সুবিধা উপভোক্তাদের হাতে তুলে দেওয়া হয়।
Advertisement
জানা গিয়েছে, মেলায় বিভিন্ন ধরনের হস্তশিল্পের সামগ্রীর স্টল বসেছে। রয়েছে সরকারি বিভিন্ন বিভাগের স্টলও। স্টলগুলির মাধ্যমে সংশ্লিষ্ট বিভাগের বিভিন্ন সহায়তা প্রকল্পগুলি সম্পর্কে সাধারণ মানুষকে জানানো হচ্ছে। মেলায় উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলাশাসক আয়েষারানি এ, জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার, জেলার পুলিস সুপার সায়ক দাস, আউশগ্রামের বিধায়ক অভেদানন্দ থান্ডার প্রমুখ।
সম্পর্কিত সংবাদ