সংবাদদাতা, বর্ধমান: জঙ্গল থেকে নিখোঁজ কিশোরের পচাগলা ঝুলন্ত দেহ উদ্ধার হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় আউশগ্রাম থানার হরগড়িয়াডাঙা এলাকায়। রবিবার সকালে স্থানীয় বাসিন্দারা জঙ্গলে একটি গাছে দড়ি দিয়ে ওই কিশোরকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিস দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। মৃতের নাম সুনীল মার্ডি(১৭)। হরগড়িয়াডাঙাতেই তার বাড়ি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দিনকয়েক আগে নিখোঁজ হয় সুনীল। বিভিন্ন জায়গায় খোঁজখবর করেও তার হদিশ না পেয়ে পরিবারের লোকজন আউশগ্রাম থানায় নিখোঁজ ডায়েরি করেন। এরপর এদিন সকালে জঙ্গলে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। ঘটনার বিষয়ে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্তে নেমেছে আউশগ্রাম থানা। এটি খুন নাকি আত্মহত্যা তা জানতে মৃতদেহের ময়নাতদন্ত করিয়েছে পুলিস। পরিবারের লোকজন সুনীলের মৃত্যু নিয়ে সঠিকভাবে কিছু জানাতে পারেনি।
Advertisement
জামালপুরে আত্মঘাতী বধূ: জামালপুর থানার বিষ্ণুবাটি এলাকায় শ্বশুরবাড়িতে ঘাস মারার ওষুধ খেয়ে আত্মঘাতী হয়েছেন এক গৃহবধূ। মৃতার নাম মাম্পি দাস(২৫)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে বাড়িতে তিনি ঘাস মারার ওষুধ খেয়ে নেন। তাঁকে জামালপুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান শ্বশুরবাড়ির লোকজন। সেখান থেকে তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই শনিবার বিকেলে তিনি মারা যান। সাংসারিক অশান্তির কারণে তিনি আত্মঘাতী হয়েছেন বলে প্রাথমিকভাবে পুলিসের অনুমান।
মঙ্গলকোটে পথ দুর্ঘটনায় মৃত্যু: মঙ্গলকোট থানার পুরশুনায় পথ দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। মৃতের নাম স্বপন মণ্ডল(২২)। মঙ্গলকোট থানার নওপাড়ায় তাঁর বাড়ি। পরিবার সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে ইসলামিক জলসা শুনে বাইকে চেপে তিনি বাড়ি ফিরছিলেন। পথে অপর একটি বাইকের সঙ্গে তাঁর বাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়। তাতে তিনি গুরুতর জখম হন। স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। রাতেই তাঁর মৃত্যু হয়।
বোলপুরে রাজমিস্ত্রির মৃত্যু: বীরভূমের বোলপুর থানার কালিকাপুর কলোনিতে কাজ করার সময় চিলেকোঠা থেকে পড়ে গিয়ে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। মৃতের নাম বাবুসোনা বীরবংশী(৪০)। কালিকাপুরেই তাঁর বাড়ি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার কালিকাপুর কলোনিতে চিলেকোঠায় তিনি কাজ করছিলেন। সেই সময় চিলেকোঠার অ্যাসবেস্টসের ছাউনি ভেঙে তিনি নীচে পড়ে যান।