সংবাদদাতা, বর্ধমান: একটি চারচাকা গাড়ির ধাক্কায় মহিলার মৃত্যুতে চালককে গ্রেপ্তার করেছে আউশগ্রাম থানার অধীন ছোড়া আউটপোস্টের পুলিস। ধৃতের নাম সাগর বাউড়ি। শক্তিগড় থানার সামন্তী গ্রামে তার বাড়ি। সোমবার সকালে ছোড়া অনুসন্ধান কেন্দ্রে এসে সে ধরা দেয়। তার গাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিস জানিয়েছে, রবিবার সকাল ১০টা নাগাদ আউশগ্রাম থানার ভেদিয়া উত্তরপাড়ার রুবি মার্ডি রাস্তার পাশে বসেছিলেন। সেই সময় একটি গাড়ি এসে তাঁকে ধাক্কা মারে। স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে তাঁকে বীরভূমের বোলপুর থানার বাঁধগোড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখান থেকে তাঁকে বোলপুরের সিয়ান হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।



