Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

আউশগ্রামে চারটি স্কুল নিয়ে ক্রিকেট ম্যাচের আয়োজন

আউশগ্রামে চারটি স্কুল নিয়ে ক্রিকেট ম্যাচের আয়োজন
  • ২০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, মানকর: মোবাইল আসক্তি থেকে বেরিয়ে পড়ুয়াদের খেলার মাঠে আসার বার্তা দিতে আউশগ্রামে ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়েছে। আউশগ্রামের সর সিএমএস বিদ্যামন্দিরে চারটি স্কুলের শিক্ষকদের নিয়ে বৃহস্পতিবার প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় সিএমএস বিদ্যামন্দিরের সঙ্গে বনসুজাপুর উচ্চ বিদ্যালয়, পশ্চিম মঙ্গলকোট উচ্চ বিদ্যালয় ও গণপুর উচ্চ বিদ্যালয় অংশ নিয়েছে। ফাইনালে সিএমএস ও গণপুর মুখোমুখি হয়। প্রথমে ব্যাট করতে নেমে সিএমএস নির্ধারিত আট ওভারে ১৩৯ রান করে। গণপুর আট ওভারে ছয় উইকেট হারিয়ে ৮২ রান করে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানস রায় বলেন, অল্পবয়সি ছেলেমেয়েরা মোবাইল ফোনে একবার আসক্ত হলে তা থেকে নিজেদের বিচ্ছিন্ন করতে পারে না। এতে পড়ুয়াদের আত্মসম্মানবোধ ও কর্মক্ষমতা ক্ষুণ্ণ হচ্ছে। পাশাপাশি পারস্পরিক সম্পর্ক সংঘাতপূর্ণ হয়ে উঠছে। খেলাধূলার প্রতি আগ্রহ বাড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ