Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

আউশগ্রামে চারটি মন্দিরে চুরি, ধৃত ২  

আউশগ্রামে চারটি মন্দিরে চুরি, ধৃত ২
 
  • ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কাটোয়া: আউশগ্রামের তিনটি গ্রামের চারটি মন্দিরে চুরির ঘটনায় পুলিস দু’জনকে গ্রেপ্তার করল। ধৃতরা মন্দিরের গেটের তালা ভেঙে লুটপাট চালিয়েছিল। পুলিস জানিয়েছে, তাদের নাম ঈশ্বর মেটে ওরফে রাহুল ও কার্তিক টুডু। তাদের বাড়ি আউশগ্রামের কল্যাণপুর গ্রামে। বৃহস্পতিবার কালীদহ বাজার থেকে তাদের গ্রেপ্তার করে পুলিস। বৃহস্পতিবার ধৃতদের বর্ধমান আদালতে পাঠানো হয়। বিচারক তাদের চারদিনের পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছেন। আউশগ্রামের বেলুটি গ্রামের দু’টি মন্দিরে তালা ভেঙে চুরির ঘটনা ঘটে। বেলুটি গ্রামের বারোয়ারি কালীমন্দিরে এবং পাল পরিবারের নারায়ণ মন্দিরে চুরির ঘটনা ঘটে। বারোয়ারি কালীমন্দিরের তালা ভেঙে সোনার টিকলি, চোখ, নথ, রুপোর বালা, পায়ের মল ও প্রণামী চুরি যায়। কালীদহ গ্রামের শ্মশানকালী মন্দির এবং বেড়েণ্ডা গ্রামের সন্ন্যাসী গোঁসাই মহারাজ মন্দিরেও চুরি হয়।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ