Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

আউশগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু

আউশগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু
  • ১১ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, শান্তিনিকেতন: শনিবার বিকেলে আউশগ্রামে ধান ঝাড়াই মেশিনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়। মৃতের নাম খোদাবক্স মণ্ডল(৪৮)। বাড়ি আউশগ্রাম থানার মালোচা গ্রামে। জানা গিয়েছে, বাড়িতে ধান ঝাড়াই মেশিনে কাজ করছিলেন খোদাবক্স। আচমকা মেশিনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে গিয়ে অচৈতন্য হয়ে যান তিনি। জ্ঞান না ফেরায় তাঁকে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। রবিবার তাঁর দেহের ময়নাতদন্ত করা হয়।
Advertisement
সম্পর্কিত সংবাদ