Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

আউশগ্রামে আত্মঘাতী মাধ্যমিক পরীক্ষার্থী

আউশগ্রামে আত্মঘাতী মাধ্যমিক পরীক্ষার্থী
  • ৩১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বর্ধমান: মাঠে মাকে খাবার পৌঁছে না দিয়ে মোবাইলে গেম খেলায় ব্যস্ত থাকায় বাবার বকুনি খেয়ে অভিমানে আত্মঘাতী হয়েছে এক মাধ্যমিক পরীক্ষার্থী। রবিবার দুপুরে বাড়ি থেকে কিছুটা দূরে বাঁধপুকুরের পাড়ে গাছে দড়ি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাকে ঝুলতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে পুলিস দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। সে আত্মঘাতী হয়েছে বলে প্রাথমিকভাবে পুলিসের অনুমান। মৃতের নাম দীপু বাগদি(১৬)। আউশগ্রাম থানার কুমারগঞ্জে তার বাড়ি। যাদবগঞ্জ আদিবাসী হাইস্কুল থেকে এবার তার মাধ্যমিক পরীক্ষায় বসার কথা ছিল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীপুর বাবা ও মা খেতমজুরের কাজ করেন। ঘটনার দিন তার মা জমিতে কাজ করছিলেন। দুপুরে তার বাবা তাকে মাঠে মাকে খাবার পৌঁছে দেওয়ার জন্য বলেন। কিন্তু, দীপু মোবাইলে গেম খেলতে ব্যস্ত ছিল। সে মাকে খাবার পৌঁছে দেয়নি। এনিয়ে বাবা তাকে বকাঝকা করেন। এরপরই সে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। কিছুক্ষণ পর গাছ থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ঘটনার বিষয়ে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্তে নেমেছে আউশগ্রাম থানা।
Advertisement
সম্পর্কিত সংবাদ