Bartaman Logo
২৩ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

‘অভয়া’র নামে অডিটোরিয়াম, আজ চিকিৎসক দিবসে নানা অনুষ্ঠান

অভয়ার স্মৃতি অক্ষয় রাখতে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের রাজ্য শাখার অডিটোরিয়ামের নতুন নাম হচ্ছে ‘অভয়া অডিটোরিয়াম’।

‘অভয়া’র নামে অডিটোরিয়াম, আজ চিকিৎসক দিবসে নানা অনুষ্ঠান
  • ১ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অভয়ার স্মৃতি অক্ষয় রাখতে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের রাজ্য শাখার অডিটোরিয়ামের নতুন নাম হচ্ছে ‘অভয়া অডিটোরিয়াম’। আজ বুধবার জাতীয় চিকিৎসক দিবস উপলক্ষ্যে  ওই অনুষ্ঠানে অভয়ার মা বিজেপি বিধায়ক রত্না দেবনাথ থাকছেন। এদিন শহর ও রাজ্যজুড়ে চিকিৎসক দিবস উপলক্ষ্যে  নানা অনুষ্ঠান হচ্ছে। সকালে উন্নয়ন ভবন নিকটস্থ ওয়াই চ্যানেলে সরকারি অনুষ্ঠানে থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাষ্ট্রবাদী চিকিৎসক সংগঠন ন্যাশনাল মেডিকোজ অর্গানাইজেশনের (দক্ষিণবঙ্গ) অনুষ্ঠান চলবে সকাল ১০টা থেকে বিকেল ৪টে পর্যন্ত। একাধিক মন্ত্রীর উপস্থিত থাকার কথা সেখানে। বিজেপির ডক্টর্স সেল এবং স্বাস্থ্য পরিষেবা সেলের অনুষ্ঠান রয়েছে আজ মহাজাতি সদনে বিকেল ৪টেয়। সকালে কলকাতা মেডিকেল কলেজেও হচ্ছে চিকিৎসক দিবসের অনুষ্ঠান। মৌলালির স্টুডেন্টস হেলথ হোমে বিকেল ৪টে অনুষ্ঠানের মাধ্যমে দিনটি পালিত হবে। এছাড়া নানা বই প্রকাশ অনুষ্ঠান, আলোচনা, বিতর্কসভা প্রভৃতিও হবে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ