Bartaman Logo
২১ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

বিশেষ চাহিদা সম্পন্ন নাবালিকাকে ধর্ষণের চেষ্টা ভরতপুরে, গ্রেপ্তার ১

ভরতপুরে ৬ বছরের বিশেষ চাহিদা সম্পন্ন নাবালিকাকে ধর্ষণের চেষ্টা, যুবক সাইরুল মির্জা গ্রেপ্তার। নিরাপত্তার প্রশ্নে উদ্বেগ। বিস্তারিত পড়ুন।

বিশেষ চাহিদা সম্পন্ন নাবালিকাকে ধর্ষণের চেষ্টা ভরতপুরে, গ্রেপ্তার ১
  • ২১ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কান্দি: এক ছয় বছরের বিশেষ চাহিদা সম্পন্ন নাবালিকাকে ধর্ষণের চেষ্টায় এক যুবককে গ্রেপ্তার করা হল। ঘটনাটি ভরতপুর থানা এলাকার। রবিবার রাতে বছর উনিশের সাইরুল মির্জা নামে ওই যুবককে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। সোমবার ধৃতকে কান্দি মহকুমা আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেপাজতের নির্দেশ দেন।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার বিকেলে ওই নাবালিকা গ্রামের রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল। মেয়েটি কথাও বলতে পারে না আবার কানেও শুনতে পায় না। তবে ঘুরে বেড়ানোর সময় ওই যুবক নাবালিকাকে একটি চালা ঘরের মধ্যে নিয়ে যায়। সেখানে নাবালিকার পোশাক খুলে নেওয়া হয় বলে অভিযোগ। এরপর নাবালিকা নগ্ন অবস্থায় রাস্তা দিয়ে ছুটে বাড়ির দিকে পালায়। এই ঘটনা গ্রামের কয়েকজনের নজরে পড়তেই বিষয়টি নিয়ে শোরগোল ছড়ায়। পরে বাসিন্দাদের একাংশ ওই চালাঘরে গেলে যুবককেও নগ্ন অবস্থায় দেখতে পায় বলে অভিযোগ। যদিও বাসিন্দাদের দেখে ওই যুবক সেখান থেকে ছুটে পালায় বলে দাবি।
এরপর নাবালিকার বাবা গোটা বিষয়টি জানিয়ে ভরতপুর থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ তদন্ত শুরু করে। পুলিশ নাবালিকার ডাক্তারি পরীক্ষা করার সঙ্গে রবিবার রাতে ওই যুবককে গ্রেপ্তার করে।

Advertisement
সম্পর্কিত সংবাদ