Bartaman Logo
৬ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

অপহরণের চেষ্টা ও ছিনতাই, গ্রেপ্তার ২

প্রকাশ্য বাজারে এক ব্যক্তিকে অপহরণের চেষ্টা ও ছিনতাইয়ের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করল খেজুরি থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতরা দিবাকর দে ও বিবেকানন্দ বেরা।

অপহরণের চেষ্টা ও ছিনতাই, গ্রেপ্তার ২
  • ৩ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কাঁথি: প্রকাশ্য বাজারে এক ব্যক্তিকে অপহরণের চেষ্টা ও ছিনতাইয়ের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করল খেজুরি থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতরা দিবাকর দে ও বিবেকানন্দ বেরা। এদের বাড়ি জুনপুট কোস্টাল থানার দৌলতপুরে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাত আটটা নাগাদ হেঁড়িয়া বাজারে চন্দন দিন্দা নামে এক ব্যক্তিকে গাড়িতে তুলে অপহরণের চেষ্টা করে ওই দুই যুবক। চন্দনবাবুর থেকে টাকাপয়সা ছিনিয়ে নেয় তারা। চন্দনবাবু চিৎকার করলে স্থানীয় লোকজন ছুটে আসেন। লোকজন জড়ো হলে সুযোগ বুঝে পালিয়ে যায় তারা। এরপর চন্দনবাবু হেঁড়িয়া পুলিশ ফাঁড়িতে অভিযোগ দায়ের করে প্রয়োজনীয় পদক্ষেপ করার আবেদন জানান। পুলিশ তদন্তে নেমে অভিযুক্তদের রাতেই ভূপতিনগর থানা এলাকা থেকে গ্রেপ্তার করে। পুলিশ প্রাথমিকভাবে জানতে পারে, চন্দন দিন্দার কাছে এক ব্যক্তি  টাকা পেতেন। কিন্তু ওই ব্যক্তি বারবার তাগাদা দিয়েও কোনওভাবে টাকা আদায় করতে পারছিলেন  না। তাই তিনি পরিকল্পনা করে দুই যুবককে একাজে নিযুক্ত করেন। উদ্দেশ্য ছিল, অপহরণের পর কোথাও আটকে রেখে টাকা আদায়। যদিও সেই উদ্দেশ্য সফল হয়নি। পুলিশ জানিয়েছে, ধৃতদের জেরা করে বিস্তারিত জানার চেষ্টা চলছে। ঘটনার সঙ্গে আরও কেউ যুক্ত রয়েছে কি না, সেটা জানার চেষ্টা চলছে। সবদিক খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ