Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

মাজনের ভিতরে সোনার চেন লুকিয়ে পাচারের চেষ্টা, ধৃত ৭

মাজনের ভিতরে সোনার চেন লুকিয়ে পাচারের চেষ্টা, ধৃত ৭
  • ১৩ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বারুইপুর: ন’টি সোনার চেন সহ ক্যানিংয়ে ধরা পড়ল সাত দুষ্কৃতী। তারা ওই সোনার অলঙ্কারগুলি মাজনের মধ্যে লুকিয়ে রেখেছিল। মাজনের মাধ্যমে সোনা পাচারের অভিনব কৌশল দেখে তাজ্জব বনে যান ক্যানিং থানার পুলিস আধিকারিকরা। মঙ্গলবার রাতে পুলিসের কাছে খবর আসে, দুষ্কৃতীদের একটি দল ছিনতাই হওয়া সোনার চেন নিয়ে এই এলাকায় গা ঢাকা দেওয়ার চেষ্টা চালাচ্ছে। সঙ্গে সঙ্গে পুলিস ক্যানিংয়ের ধলিরবাটি এলাকায় তল্লাশিতে যায়। সেখানে কয়েকজন যুবককে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে পুলিস। তাদের আটক করে ব্যাগ তল্লাশি করলে বেশ কিছু মাজনের প্যাকেট দেখতে পাওয়া যায়। সেই মাজনের মধ্যে থেকেই উদ্ধার হয় ন’টি সোনার চেন। পুলিস জানিয়েছে, এই সাতজন বিহারে কাজের জন্য গিয়েছিল। সেখানে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে ছিনতাই করে তারা। তারপর এই এলাকায় এসে গা ঢাকা দিয়েছিল। তাদের উদ্দেশ্য ছিল, সোনার গয়না বিক্রি করে মোটা টাকা জোগাড় করা। অভিযুক্তদের বাড়ি ক্যানিং মহকুমা এলাকায়। তাদের নামে ছিনতাইয়ের একাধিক অভিযোগ রয়েছে। পাশাপাশি এই ছিনতাইয়ের ঘটনায় আর কারা জড়িত, তা খতিয়ে দেখছে পুলিস। ধৃতদের আলিপুর আদালতে তোলা হলে বিচারক পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছেন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ