নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: এক পুরোহিতকে খুনের চেষ্টার অভিযোগে যজমানকে কারাদণ্ড দিলেন বিচারক। সোমবার চন্দননগরের এডিজে আনন্দমোহন সরকারের এজলাসে ওই সাজা ঘোষণা হয়েছে। আদালত সূত্রে জানা গিয়েছে, ২০২৪ সালে হরিপাল থানার নয়ানগর গ্রামে হাবুল দাসের বাড়িতে পুজো করতে গিয়েছিলেন বঙ্কিম বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে ফেরার পথে বছর আশির বঙ্কিমবাবুর উপরে লোহার রড নিয়ে হামলা করে হাবুল। সেই হামলায় ওই বৃদ্ধ পুরোহিত বেঁচে গেলেও তাঁর মাথায় জোরালো আঘাত লেগেছিল। এনিয়ে পরে মামলা হয়। পুলিস হাবুল দাসকে গ্রেপ্তার করে।



