Bartaman Logo
৮ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ময়নায় তৃণমূল প্রার্থীর উপরে হামলা, জখম একাধিক, অভিযুক্ত পদ্মপার্টি

বিজেপি নেতা ব্রজগোপাল মণ্ডলের বিরুদ্ধে হামলায় নেতৃত্ব দেওয়ার অভিযোগ উঠেছে। তাঁকে গ্রেপ্তার করতে হবে বলে তৃণমূল দাবি জানিয়েছে।

ময়নায় তৃণমূল প্রার্থীর উপরে হামলা, জখম একাধিক, অভিযুক্ত পদ্মপার্টি
  • ১১ এপ্রিল, ২০২৬ ১২:০৪
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, তমলুক: পূর্ব মেদিনীপুরের ময়নায় ভোটপ্রচার ঘিরে ধুন্ধুমার। আক্রান্ত হলেন তৃণমূল প্রার্থী চন্দন মণ্ডল। তাঁর উপরে হামলার অভিযোগ উঠেছে বিজেপি আশ্রিত দুষ্কৃীতের বিরুদ্ধে। জখম হয়েছেন বেশ কয়েকজন তৃণমূল কর্মী। তাঁদের মধ্যে একজনের মাথা ফেটেছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসেছে বিপুল কেন্দ্রীয় বাহিনী। এলাকায় উত্তেজনা আছে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, পূর্ব ঘোষণা অনুযায়ী আজ, শনিবার সকালে বাকচা পঞ্চায়েতের হালিশহর গ্রামে ভোটপ্রচারে আসেন তৃণমূল প্রার্থী চন্দন মণ্ডল। অভিযোগ, গ্রামে ঢোকার কিছুক্ষণের মধ্যে হামলার মুখে পড়তে হয় তাঁকে। লাঠি, ঝাঁটা হাতে ঝাঁপিয়ে পড়ে মারমুখী লোকজন। মিছিলে থাকা একাধিক বাইক ভাঙচুর করা হয়। আক্রান্ত হন রাজ্যের শাসকদলের বেশ কয়েকজন কর্মীও। বিজেপি নেতা ব্রজগোপাল মণ্ডলের বিরুদ্ধে হামলায় নেতৃত্ব দেওয়ার অভিযোগ উঠেছে। তাঁকে গ্রেপ্তার করতে হবে বলে তৃণমূল দাবি জানিয়েছে। ব্রজগোপালের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। আরও কেন্দ্রীয় বাহিনী এল উত্তপ্ত হালিশহরে।

সম্পর্কিত সংবাদ