Bartaman Logo
১৪ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

বালুচিস্তানে পাক সেনা কনভয়ে হামলা, হত ১০

আইইডি বিস্ফোরণে পাক সেনার কনভয় উড়িয়ে দিল বিদ্রোহী বালোচ লিবারেশন আর্মি (বিএলএ)। শুক্রবার বালুচিস্তানের রাজধানী কোয়েট্টার কাছে মার্গাটে এই বিস্ফোরণ ঘটে। মৃত্যু হয়েছে ১০ পাক সেনার।

বালুচিস্তানে পাক সেনা কনভয়ে হামলা, হত ১০
  • ২৭ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

কোয়েট্টা: আইইডি বিস্ফোরণে পাক সেনার কনভয় উড়িয়ে দিল বিদ্রোহী বালোচ লিবারেশন আর্মি (বিএলএ)। শুক্রবার বালুচিস্তানের রাজধানী কোয়েট্টার কাছে মার্গাটে এই বিস্ফোরণ ঘটে। মৃত্যু হয়েছে ১০ পাক সেনার। ইতিমধ্যে হামলার দায় স্বীকার করেছেন বিএলএ মুখপাত্র জিয়ান্দ বালোচ। স্পষ্ট জানিয়েছেন, ইসলামাবাদের ‘দখলদারি’র জবাব দিতেই এই পদক্ষেপ। তিনি বলেন, ‘বিস্ফোরণে শত্রুপক্ষের গাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে। সুবেদার শেজাদ আমিন, নায়েব সুবেদার আব্বাস, সেপাই খালিল সহ ১০ জনের মৃত্যু হয়েছে। স্বাধীনতার এই লড়াই থামবে না। পুরো শক্তি দিয়ে হামলা চালিয়ে যাব।’ প্রসঙ্গত, বৃহস্পতিবারও বালুচিস্তানের বিভিন্ন এলাকায় পাক সেনার উপর হামলা চালায় বিএলএ। ঘটনায় সেনার সাত সদস্যের মৃত্যু হয়।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ