Bartaman Logo
২৯ জুলাই, ২০২৬
Advertisement
বর্তমান / বিদেশ

পাকিস্তানের আধা সামরিক বাহিনীর সদর দপ্তরে হামলা, হত ৩

সকালেই পেশোয়ারে পাকিস্তানের আধা সামরিক বাহিনীর সদর দপ্তরে হামলা চালায় এক বন্দুকবাজ। সেই হামলায় নিহত হয় তিন পাক সেনা।

পাকিস্তানের আধা সামরিক বাহিনীর সদর দপ্তরে হামলা, হত ৩
  • ২৫ নভেম্বর, ২০২৫ ১৭:১১
Prefer us on Google

করাচি, ২৪ নভেম্বর: সকালেই পেশোয়ারে পাকিস্তানের আধা সামরিক বাহিনীর সদর দপ্তরে হামলা চালায় এক বন্দুকবাজ। সেই হামলায় নিহত হয় তিন পাক সেনা। একই সঙ্গে পাকিস্তানের আধা সামরিক বাহিনীর প্রতিরক্ষা সংক্রান্ত অফিস ও ‘ফ্রন্টিয়ার কোর’-এর সদর দপ্তরেও আত্মঘাতী হামলা চালায় দুই সুইসাইড বোম্বার। পাল্টা পাক সেনার হামলায় মৃত্যু হয়েছে ওই তিন হামলাকারীর।

Advertisement

সূত্রের খবর, আধা সামরিক বাহিনীর ‘ফ্রন্টিয়ার কোর’-এর মূল প্রবেশদ্বারে প্রথমে আত্মঘাতী হামলা চালায় এক জঙ্গি। তারপরেই সেনাবাহিনীর কম্পাউন্ডে আরও একটি আত্মঘাতী হামলা চলে। আধা সামরিক বাহিনীর সদর দপ্তরটি পেশোয়ারের জনবহুল এলাকায় অবস্থিত। তাই বড়সড় ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল।

ইতিমধ্যেই ওই এলাকার কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। পাক সেনা ও পুলিশ নিরাপত্তার চাদরে মুড়ে ফেলেছে গোটা এলাকা।  কারা রয়েছে এই হামলার পিছনে? সেই বিষয়ে এখনও কিছুই জানায়নি পাক সেনা। তবে এটিকে জঙ্গি হামলা হিসেবেই দেখছে পাক সরকার। 

Advertisement
সম্পর্কিত সংবাদ