Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

জুনিয়র ডাক্তারের উপর দুষ্কৃতী হামলা

জুনিয়র ডাক্তারের উপর দুষ্কৃতী হামলা
  • ৭ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কান্দি: প্রকাশ্যে ধূমপান করা নিয়ে কান্দি থানার আইসির সঙ্গে বচসায় জড়ালেন এক জুনিয়র ডাক্তার। এর পরই বাড়ি ফেরার পথে চিকিৎসকের উপর চলল দুষ্কৃতী হামলা। বাইক থামিয়ে লাঠিপেটা করা হয় তাঁকে। প্রাণ বাঁচাতে পচা পুকুরে ঝাঁপ দিলেন চিকিৎসক। শনিবার রাতের ওই ঘটনা কান্দি থানার পীরতলা এলাকার। পরে স্থানীয় বাসিন্দা ও পুলিস চিকিৎসককে উদ্ধার করেন। এই ঘটনার পরই কান্দি থানার আইসি মৃণাল সিনহার বিরুদ্ধে বিভিন্ন জায়গায় লিখিত অভিযোগ করেছেন ওই চিকিৎসক। ওই জুনিয়র চিকিৎসক কলকাতার একটি বেসরকারি হাসপাতালের সঙ্গে যুক্ত। প্রতিমাসে তিনি তাঁর কান্দির বাড়িতে আসেন। শনিবার কলকাতা এসএসকেএম হাসপাতালে ওই চিকিৎসকের বাবার হার্টের অপারেশন হয়েছে। এরপর তিনি শনিবার সেখান থেকে কান্দির বাড়িতে ফেরেন। আক্রান্ত চিকিৎসক জানিয়েছেন, এদিন রাতে বহরমপুর সুলতানপুর রাজ্য সড়কের মনোহরপুর গ্রামের একটি ক্যাফের কাছে ওই চিকিৎসক বাইকে বসে ধূমপান করছিলেন। সেইসময় ক্যাফেতে কান্দির আইসি, আইসির স্ত্রী ও তাঁর ছেলে ছিলেন। চিকিৎসকের অভিযোগ, প্রথমে দু’জন সিভিক ভলান্টিয়ার তাঁকে প্রকাশ্যে ধূমপান করতে নিষেধ করেন। কিন্তু সেই এলাকা ‘নো স্মোকিং জোন’ নয় বলে যুক্তি দেন চিকিৎসক। পরে আইসি নিজে এলেও বিতর্ক থামেনি। আইসির সঙ্গে চিকিৎসকের তীব্র বাদানুবাদ হয়। চিকিৎসক বলেন, আইসি ও তাঁর পরিবার যেখানে ছিলেন, সেখান থেকে আমি প্রায় দেড়শো মিটার দূরে ধূমপান করছিলাম। কিন্তু আইসি আমাকে হুমকি দিয়ে মামলা ঠোকার কথা বলেন। এরপর সেখান থেকে চলে আসি বাড়ির দিকে। কিন্তু বাড়ি ফেরার পথে তাঁর উপর চলল দুষ্কৃতী হামলা। এক্ষেত্রে চিকিৎসক জানান, আইসি’র সঙ্গে ঝামেলার প্রায় ৩০ মিনিট পর আমার উপর দুষ্কৃতী হামলা চলে। প্রথমে একটি বাইকে দু’জন দুষ্কৃতী এসে আমার বাইকের সামনে দাঁড়ায়। পিছনে আরও একটি বাইকে আরও দু’জন এসে হামলা শুরু করে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ