সংবাদদাতা, পতিরাম: আত্রেয়ীতে ডুবন্ত ব্যক্তিকে উদ্ধার করতে সিভিল ডিফেন্সের কর্মীদের মহড়া দেওয়া হল। বুধবার বালুরঘাটের সরোজ রঞ্জন সেতুর নীচে এই মহড়া চলে। দুপুর থেকে এই মহড়া দেখতে ভিড় জমান সাধারণ মানুষ। সিভিল ডিফেন্সের টিম জেলায় থাকলেও ডুবন্ত ব্যক্তিকে উদ্ধার করা দুঃসাধ্য হয়ে পড়ে। তাই এই টিমকে মহড়া দেওয়া হয়। স্পিডবোট থেকে একটি বালির বস্তা ফেলে তা উদ্ধার করতেই এই মহড়া চলে। অক্সিজেন সিলিন্ডার বেঁধে নদীর জলে নেমে এই মহড়া চলে।



