সংবাদদাতা, পতিরাম: বালুরঘাটের খিদিরপুর রেলব্রিজ সংলগ্ন আত্রেয়ী নদী থেকে উদ্ধার হল মৃতদেহ। রবিবার সকালে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। প্রথমে মৃতের নাম পরিচয় জানা না গেলেও পরে পুলিস মৃতদেহটি শনাক্ত করে। মৃতের নাম অমিতকুমার মণ্ডল (৩৩)। তাঁর বাড়ি বালুরঘাটের মঙ্গলপুরে। পেশার সোনার কারিগর। তবে কী করে ওই যুবকের দেহ আত্রেয়ী নদীতে এল, তা নিয়ে ধন্দ্বে পুলিস। পরিবারের সঙ্গে কথা বলে মৃত্যুর কারণ জানার চেষ্টা করছে পুলিস। এবিষয়ে ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ বলেন, মৃত তরুণের পকেট থেকেই ড্রাইভিং লাইসেন্স উদ্ধার হয়েছে। তা থেকেই নাম পরিচয় জানা গিয়েছে। একটি অস্বাভাবিক মামলার রুজু করা হয়েছে।



