Bartaman Logo
১০ জুন, ২০২৬

আত্মসমর্পণ কর্ণাটকের শেষ মাওবাদী নেত্রীর

আত্মসমর্পণ কর্ণাটকের শেষ মাওবাদী নেত্রীর
  • ৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
বেঙ্গালুরু: রবিবার বিনা শর্তে আত্মসমর্পণ করলেন কর্ণাটকের শেষ ‘মাওবাদী’ লক্ষ্ণী। এদিন উদুপিতে ডেপুটি কমিশনার বিদ্যা কুমারী ও এসপি অরুণ কের উপস্থিতিতে আত্মসমর্পণ করেন তিনি। সঙ্গে ছিলেন রাজ্যের মওবাদী আত্মসমর্পণ কমিটির সদস্য শ্রীপাল ও স্বামী সালিম। পুলিস জানিয়েছে, লক্ষ্মী কুন্দাপুরা তালুকের থোমবাত্তুর বাসিন্দা। ১৫ বছর আগে পরিবারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে বেপাত্তা হয়ে যান। অভিযোগ, উদুপি ও চিকমাগালুর অঞ্চলে মাওবাদী কার্যকলাপে যুক্ত ছিলেন তিনি। এদিন সাংবাদিকদের লক্ষ্ণী বলেন, ‘কর্ণাটক সরকার আত্মসমর্পণ সংক্রান্ত ক্ষতিপূরণ ও শর্ত ঘোষণা করার পরেই জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলাম। কিন্তু কোনও কারণে তা হয়ে ওঠেনি।’ একইসঙ্গে প্রশাসনের কাছে বিভিন্ন থানায় তাঁর নামে থাকা মামলা প্রত্যাহারের আর্জিও জানিয়েছেন লক্ষ্মী। ডেপুটি কমিশনার বিদ্যা কুমারী জানান, ক্ষতিপূরণ হিসেবে ৭ লক্ষ টাকা পাবেন লক্ষ্মী। তিনি বলেন, ‘তিন বছরে ধাপে ধাপে এই টাকা দেওয়া হবে। চাকরিও দেওয়া হবে।’ 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ