Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

আত্মহত্যার চেষ্টা যুবতীর

আত্মহত্যার চেষ্টা যুবতীর
  • ২ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, শান্তিনিকেতন: শুক্রবার ইলামবাজারের জয়দেবে অজয় নদের সেতু থেকে ঝাঁপ দিয়ে এক যুবতী আত্মহত্যার চেষ্টা করে। ওই সময় সেতু দিয়ে যাতায়াতকারী মানুষজন ও তড়িঘড়ি তাঁকে উদ্ধার করেন। খবর দেওয়া হয় জয়দেব পুলিস আউট পোস্টে। ওই যুবতীকে নদীর জল থেকে উদ্ধার করে ইলামবাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে। তবে যুবতীর পরিচয় পাওয়া যায়নি। ওই যুবতী ঝাঁপ দেওয়ার আগে তাঁর সঙ্গে এক যুবক ছিল। 
Advertisement
সম্পর্কিত সংবাদ