Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

আত্মহত্যায় প্ররোচনা, কাঁথিতে ধৃত ১

আত্মহত্যায় প্ররোচনা, কাঁথিতে ধৃত ১
  • ৫ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, কাঁথি: মহিলার পাওনা ১৬লক্ষ টাকা ফেরত না দেওয়া ও আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল কাঁথি থানার পুলিস। ধৃত দেবাশিস মাইতির বাড়ি কাঁথি শহরের কুমারপুরে। শনিবার তাকে কাঁথি মহকুমা আদালতে তোলা হলে বিচারক তদন্তের স্বার্থে তিনদিনের পুলিস হেফাজতের নির্দেশ দেন।
Advertisement
পুলিস জানিয়েছে, কুমারপুরের বাসিন্দা ঝুমুরানি পণ্ডা সুদে টাকা খাটাতেন। তাঁর কাছ থেকে ১৬লক্ষ টাকা ধার নিয়েছিল দেবাশিস। অভিযোগ, ওই মহিলা ও তাঁর ছেলে দেবাশিসের বাড়িতে টাকা চাইতে গেলে তাঁদের হেনস্তা করে। শ্লীলতাহানি সহ নানা মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেয়। পাওনা টাকা না পাওয়া, হেনস্তা সহ নানা কারণে বেশ কয়েকমাস আগে ঝুমুরানিদেবী আত্মঘাতী হন। ঘটনার পরে তাঁর স্বামী বিভাস পণ্ডা একাধিক ব্যক্তির নামে অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিস তদন্তে নেমে দেবাশিসকে গ্রেপ্তার করেছে। এর আগে ঝুমুরানির কাছে সুদে টাকা নিয়ে শোধ না করা ও তাঁকে হেনস্তার অভিযোগে স্থানীয় বাসিন্দা সোমু জানাকে গ্রেপ্তার করেছিল পুলিস। আদালতের নির্দেশে সে জেল হেফাজতে রয়েছে। কাঁথি থানার এক আধিকারিক বলেন, ধৃতকে জেরা করে ঘটনার ব্যাপারে বিস্তারিত জানার চেষ্টা চলছে।
সম্পর্কিত সংবাদ