Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

আত্মঘাতী যুবক, প্ররোচনায় অভিযুক্ত প্রেমিকা, তাঁর স্বামী

আত্মঘাতী যুবক, প্ররোচনায় অভিযুক্ত প্রেমিকা, তাঁর স্বামী
  • ১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা,  করিমপুর: প্রেমিকের আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠল প্রেমিকা সহ চারজনের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে থানারপাড়া থানার ধোড়াদহ গ্রামে। জানা গিয়েছে, বিবাহ বহির্ভূত সম্পর্কে প্রেমিকের বিরুদ্ধে অশ্লীল ছবি ছড়িয়ে দেওয়া নিয়ে পুলিসের কাছে অভিযোগ জানান এক মহিলা। সেই অভিযোগের কথা শুনে পুলিসের গ্রেফতারি ও সম্মানহানির ভয়ে কীটনাশক খেয়ে আত্মহত্যা করে প্রেমিক। মৃত যুবকের পরিবারের পক্ষ থেকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ দায়ের করা হয়েছে থানায়। 
Advertisement
পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আত্মঘাতী যুবকের নাম শরিফ আনসারি (৩০)। তিনি ধোড়াদহ বাজারের হোটেল ব্যবসায়ী। তাঁর সঙ্গে পাশের সীসা গ্রামের এক বধূর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছিল। দু’জনেই বিবাহিত। ঘনিষ্ঠ মুহূর্তের ছবি তুলে রাখতেন তাঁরা। কিছুদিন আগে দু’জনের মধ্যে মতবিরোধ শুরু হয়। সেই সব ছবি মহিলার স্বামীর হোয়াটস অ্যাপে পাঠিয়ে দেন আনসারি। এরপর অশ্লীল ছবি ছড়িয়ে সম্মানহানি করা হয়েছে বলে ওই বধূ ও  তাঁর স্বামী গত মঙ্গলবার  থানারপাড়া থানায় অভিযোগ জানান। পুলিস আনসারির ধোড়াদহ গ্রামের বাড়িতে গিয়ে জানতে পারে অভিযুক্ত কীটনাশক খেয়েছেন। তাঁকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।
অসুস্থ আনসারিকে প্রথমে স্থানীয় চিকিৎসকের কাছে এবং পরে বহরমপুর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার সেখানে তাঁর মৃত্যু হয়। একদিন পর মৃত যুবকের কাকা সাইদ আনসারি, বৃহস্পতিবার বিকেলে থানারপাড়া থানায় তাঁর ভাইপোকে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগ জানান বধূ সহ তাঁর স্বামী, বান্ধবী ও বান্ধবীর স্বামীর নামে।  অভিযোগে জানানো হয়, ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করে আনসারির কাছে পাঁচ লক্ষ টাকা দাবি করা হয়েছিল। পরিস্থিতির শিকার হয়ে তার ভাইপো আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। এ ব্যাপারে ওই বধূর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়।  ফোনের সুইচ অফ ছিল। পুলিস জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ