Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

আত্মঘাতী যুবক

আত্মঘাতী যুবক
  • ২২ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: ঋণ নিয়ে কিস্তির টাকা ফেরত না দিতে পেরে আত্মঘাতী হলেন এক যুবক। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি সংলগ্ন ইস্টার্ন বাইপাস পূর্ব ফকদইবাড়ি এলাকায়। পুলিস জানিয়েছে, মৃতের নাম সনৎকুমার সাহা (৩৪)। তিনি পেশায় টোটো চালক ছিলেন। সম্প্রতি ঋণে জর্জরিত হয়ে পড়েন তিনি। ঘটনার দিন কিস্তির টাকা নিতে ওই যুবকের বাড়িতে আসেন ব্যাঙ্কের কর্মীরা। এরপরেই রাতে ঘরে তাঁর ঝুলন্ত দেহ দেখতে পেয়ে পরিবারের লোকেরা আশিঘর ফাঁড়ির পুলিসকে খবর দেন। পরে পুলিস পৌঁছে তাঁকে উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। শনিবার উত্তরবঙ্গ মেডিক্যালে ময়নাতদন্তের পর দেহটি পরিবারের হাতে তুলে দেওয়া হয়।
Advertisement
সম্পর্কিত সংবাদ