Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

আত্মঘাতী যুবক

আত্মঘাতী যুবক
  • ৪ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বর্ধমান: মুর্শিদাবাদের বড়ঞা থানার মারুট গ্রামে কীটনাশক খেয়ে এক যুবক আত্মঘাতী হয়েছেন। মৃতের নাম ভগীরথ দাস(৩৫)। তিনি পেশায় দিনমজুর ছিলেন। শনিবার সকালে বাড়িতে তিনি কীটনাশক খান। তাঁকে বোলপুরের সিয়ান হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। রাতে তিনি মারা যান। সাংসারিক অশান্তির কারণে তিনি আত্মঘাতী হয়েছেন বলে পরিবারের দাবি।
Advertisement
সম্পর্কিত সংবাদ