নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: স্ত্রী বাপেরবাড়ি চলে যাওয়ায় ‘অভিমানে’ আত্মঘাতী হলেন যুবক। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের বৈরাগীডাঙায়। পুলিস জানিয়েছে, মৃতের নাম তাপস দাস (২৯)। পেশায় টোটোচালক ছিলেন তিনি। শুক্রবার সকালে বন্ধ ঘরের দরজা ভেঙে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করেন পরিবারের লোকজন। স্ত্রীর ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন বলে পরিবার সূত্রে খবর। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্তে নেমেছে কোতোয়ালি থানার পুলিস।



