সংবাদদাতা, বর্ধমান: মেমারি থানার কেজা গ্রামে গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী হয়েছে এক স্কুলছাত্রী। কেজাগ্রামেই তার বাড়ি। সে নবম শ্রেণিতে পড়ত। পুলিস ও পরিবার সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সে গায়ে আগুন লাগিয়ে নেয়। বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাতে সে মারা যায়। তার গায়ে আগুন লাগানোর পিছনে প্রণয়ঘটিত কারণ থাকতে পারে বলে পরিবারের লোকজনের অনুমান।



