Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

আত্মঘাতী বিএসএফ জওয়ান

আত্মঘাতী বিএসএফ জওয়ান
  • ২৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, মাথাভাঙা: বৃহস্পতিবার মাথাভাঙা-১ ব্লকের বাংলাদেশ সীমান্তের চেনাকাটা বিএসএফ ক্যাম্পে আত্মঘাতী হন এক জওয়ান। পুলিস সুত্রে জানা গিয়েছে, মৃত ওই বিএসএফ জওয়ানের নাম ধারা রাম (৪৭)। রাজস্থানের নাগর জেলায় বাসিন্দা ছিলেন। তিনি ১৪৬ নম্বর ব্যাটলিয়নের চেনাকাটা বিওপিতে কর্মরত ছিলেন। নিজের সার্ভিস রাইফেল দিয়ে গুলি চালিয়ে ওই জওয়ান আত্মঘাতী হন। খবর পাওয়ার পর মাথাভাঙা থানার পুলিস দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে নিয়ে আসে। এ ব্যাপারে মাথাভাঙার এসডিপিও সমরেন হালদার বলেন, এক বিএসএফ জওয়ান আত্মঘাতী হয়েছেন। ময়নাতদন্তের দেহ বিএসএফ আধিকারিকদের হাতে তুলেও দেওয়া হয়েছে। নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ