সংবাদদাতা, পুরাতন মালদহ: গাজোল ব্লকের সালাইডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে আটিলা গ্রামে ৩০০ মিটার ঢালাই রাস্তার কাজের শিলান্যাস হল। রবিবার থেকে কাজ শুরু করে দেওয়া হয়। শিলান্যাসে উপস্থিত ছিলেন পঞ্চায়েত প্রধান রেনুকা সরকার, সদস্য দিপালী সরকার, প্রমুখ। ১২ লক্ষ টাকা ব্যয়ে ৩০০ মিটার রাস্তা হচ্ছে।



