Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

আটক ১২টি টোটো  

আটক ১২টি টোটো
 
  • ১৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কাটোয়া: পূর্বস্থলীজুড়ে বাড়ছে টোটোর দাপট। কোনওরকম নিয়ম না মেনে রাজ্য সড়কজুড়ে টোটোগুলি যাত্রী ওঠানামা করছে। তাতে দুর্ঘটনাও ঘটছে। বৃহস্পতিবার পূর্বস্থলীর পারুলিয়ায় অভিযান চালিয়ে ১২টি টোটোকে আটক করল পুলিস। বহুবার পুলিস সতর্ক করেছে টোটো চালকদের। না শোনায় এবারে কড়া ব্যবস্থা নিচ্ছে পুলিস। পূর্বস্থলীর পারুলিয়া এলাকায় টোটোর সংখ্যা দিন দিন বাড়ছে। বহুবার নিষেধ সত্ত্বেও এসটিকেকে রোডে উঠছে বহু টোটো। এই রোডে প্রায়দিনই বড়সড় দুর্ঘটনা ঘটছে। এদিন পূর্বস্থলী থানার আইসির নেতৃত্বে অভিযান চালানো হয়। পারুলিয়া বাজারে কাছে এসটিকেকে রোডে এদিন বেশ কয়েকটি টোটোকে হাতে নাতে ধরা হয়। 
Advertisement
সম্পর্কিত সংবাদ