নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: দুবরাজপুর থানার পুলিস অভিযান চালিয়ে চারটি বালিবোঝাই ট্রাক্টর আটক করেছে। তবে, এই ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি। পুলিস জানিয়েছে, পানাগড়-দুবরাজপুর রাজ্য সড়কের শাল নদীর ব্রিজ সহ দুবরাজপুরের পাহাড়েশ্বরের সংলগ্ন এলাকা থেকে দু’টি করে ট্রাক্টর আটক করা হয়েছে। যদিও পুলিসি অভিযান টের পেতেই ট্রাক্টর চালকরা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। প্রাথমিকভাবে জানা গিয়েছে, দুবরাজপুরের লোবা এলাকায় অজয় নদ থেকে অবৈধভাবে বালি তুলে তা পাচারের চেষ্টা চলছিল। ঘটনায় পলাতক চালকদের খোঁজ শুরু হয়েছে।



