Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

আটক হোটেল ব্যবসায়ী

আটক হোটেল ব্যবসায়ী
  • ২০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, মাথাভাঙা: বৃহস্পতিবার মাথাভাঙা-১ ব্লকের পচাগড় গ্রামপঞ্চায়েতের পঞ্চানন মোড় এলাকায় মাথাভাঙা থানার পুলিস অভিযান চালিয়ে এক হোটেল ব্যবসায়ীকে মাদক সহ আটক করল। পুলিস জানিয়েছে, এদিন রাস্তার ধারের ওই হোটেলে কয়েকজন যুবকের বচসা বাধে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় মাথাভাঙা থানার পুলিস। তল্লাশি চালাতেই মাদক উদ্ধার হয়। মাথাভাঙা থানার আইসি হেমন্ত শর্মা বলেন, মাদক বিক্রির অভিযোগে ওই হোটেল ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ