Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

আটকে গেল কেরল ব্লাস্টার্স

আটকে গেল কেরল ব্লাস্টার্স
  • ২ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সুপার সিক্সের আশা শেষ কেরল ব্লাস্টার্সের। শনিবার ঘরের মাঠে জামশেদপুর এফসি’র বিরুদ্ধে ১-১ গোলে ড্র করল তারা।  কেরল ছিটকে যাওয়ায় সুবিধা হল ইস্ট বেঙ্গলের। এদিন কোচির ম্যাচের দিকে তাকিয়ে ছিলেন লাল-হলুদ অনুরাগীরা। ২২ ম্যাচে সাউলদের সংগ্রহ ২৭ পয়েন্ট। শেষ দুই ম্যাচ জিতলে অস্কার ব্রিগেড পৌঁছবে ৩৩ পয়েন্টে। কেরলের পক্ষে তা ছোঁয়া সম্ভব নয়। অন্যদিকে, সরু সুতোয় ঝুলছে নর্থইস্ট ইউনাইটেডের ভাগ্য। ২২ ম্যাচে তাদের সংগ্রহ ৩২ পয়েন্ট। চেন্নাইয়ান ও ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে তাদের খেলা বাকি। অস্কার-ব্রিগেড বেঙ্গালুরুকে হারাতে পারলে চাপে পড়বে পাহাড়ের দলটি। সোমবার নর্থইস্টের প্রতিপক্ষ চেন্নাইয়ান এফসি। সেই ম্যাচ জিতে সুপার সিক্সের টিকিট নিশ্চিত করতে চাইবে পেড্রো বেনালির দল।
Advertisement
শনিবার প্রথমার্ধে কোরো সিংয়ের লক্ষ্যভেদে লিড নেয় হোমটিম। শেষ পর্বে মিলোসের আত্মঘাতী গোলে সমতায় ফেরে খালিদ-ব্রিগেড। ২২ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠে এল জামশেদপুর। ২৫ পয়েন্ট নিয়ে নবম স্থানে কেরল। আইএসএলের শুরুতে আশা জাগিয়েও ফের ব্যর্থ তারা। কোচির ফ্যানবেস কেরলের শক্তি। কিন্তু ক্রমাগত ব্যর্থতায় সমর্থরাও হতাশ। আগামী মরশুমে দলের খোলনলচে  বদলানোর সম্ভাবনা প্রবল।
Advertisement
সম্পর্কিত সংবাদ