Bartaman Logo
১০ জুন, ২০২৬

মুম্বইয়ে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নির্মীয়মাণ মেট্রোর পিলার, একজনের মৃত্যু, আশঙ্কাজনক আরও তিন

এদিন দুপুর ১২টা ২০ মিনিট নাগাদ উত্তর-পূর্ব মুম্বইয়ের মুলুন্দে এলবিএস রোডের উপরে ভেঙে পড়ে মেট্রো রেলের সিমেন্টের পিলারের একাংশ৷

মুম্বইয়ে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নির্মীয়মাণ মেট্রোর পিলার, একজনের মৃত্যু, আশঙ্কাজনক আরও তিন
  • ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ ১৬:০২
Prefer us on Google

মুম্বই, ১৪ ফেব্রুয়ারি: শনিবার ভরদুপুরে মুম্বইয়ে হঠাৎ ভেঙে পড়ল নির্মীয়মাণ মেট্রো রেলের পিলারের একাংশ ৷ এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। জখম আরও অন্তত তিন। তাঁদের অবস্থা আশঙ্কাজনক। গোটা ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। স্বজনহারা পরিবারকে সমবেদনা জানানোর পাশাপাশি পাঁচ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করেছেন তিনি।

Advertisement

জানা গিয়েছে, এদিন দুপুর ১২টা ২০ মিনিট নাগাদ উত্তর-পূর্ব মুম্বইয়ের মুলুন্দে এলবিএস রোডের উপরে ভেঙে পড়ে মেট্রো রেলের সিমেন্টের পিলারের একাংশ৷ দিনের এমন ব্যস্ত সময়ে স্বাভাবিকভাবে রাস্তায় অনেক গাড়ি ছিল। কংক্রিটের চাঁই গিয়ে পড়ে একটি অটোর উপরে। সেটি দুমড়ে-মুচড়ে যায়৷ দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ এবং দমকল। ক্রেন দিয়ে কংক্রিটের চাঁই সরিয়ে আহতদের কোনোরকমে উদ্ধার করা হয়। পার্শ্ববর্তী একটি গাড়ির একাংশও ক্ষতিগ্রস্ত হয়েছে। পার্শ্ববর্তী একটি গাড়ির একাংশও ক্ষতিগ্রস্ত হয়েছে।
জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম রামধন যাদব। বছর ৫৫ বয়সি এই ব্যক্তর বাড়ি উত্তরপ্রদেশে। বাণিজ্য নগরীতে বেড়াতে গিয়েছিলেন তিনি। রক্তাক্ত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয়। দুর্ঘটনায় জখম হয়েছেন বাবলু যাদব এবং মহেন্দ্র যাদব নামে আরও দুই ব্যক্তি। তাঁদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ