Bartaman Logo
৪ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

কলম্বিয়ায় সামরিক ঘাঁটি ও পুলিসের উপর ভয়াবহ হামলা! মৃত কমপক্ষে ১৮

কলম্বিয়ায় নাশকতার ছক! সামরিক ঘাঁটি ও পুলিসের হেলিকপ্টারে পরপর হামলা। যার জেরে মৃত্যু হয়েছে কমপক্ষে ১৮ জনের। জখম ৭০ জনের বেশি

কলম্বিয়ায় সামরিক ঘাঁটি ও পুলিসের উপর ভয়াবহ হামলা! মৃত কমপক্ষে ১৮
  • ২২ আগস্ট, ২০২৫ ১০:০৮
Prefer us on Google

বোগোটা, ২২ আগস্ট:  কলম্বিয়ায় নাশকতার ছক! সামরিক ঘাঁটি ও পুলিসের হেলিকপ্টারে পরপর হামলা। যার জেরে মৃত্যু হয়েছে কমপক্ষে ১৮ জনের। জখম ৭০ জনের বেশি। দক্ষিণ আমেরিকার গুরুত্বপূর্ণ দেশ কলম্বিয়ায় বৃহস্পতিবার(স্থানীয় সময়) ক্যালি শহরে বায়ুসেনার ঘাঁটিতে হামলা চালানো হয়। সেখানে বিস্ফোরক ভর্তি একটি গাড়ি রাখা ছিল। সেটিই বিস্ফোরণ হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। যার ফলে মৃত্যু হয়েছে ৬ জনের। জখম বহু।

Advertisement

অপরদিকে একটি ব্ল্যাক হক ইউ-এইচ ৬০ হেলিকপ্টারে করে পুলিসের আধিকারিকরা যাচ্ছিলেন উত্তর কলম্বিয়ার অ্যান্টিওকিয়ায়। সেখানে কোকেনের কাঁচামাল কোকা পাতার অবৈধ চাষ রুখতে যাওয়ার পথে তাঁদের হেলিকপ্টারে ড্রোন হামলা চালানো হয়। যার ফলে মৃত্যু হয়েছে ১২ জনের। কলম্বিয়ায় এইধরণের বড়সড় হামলা প্রথমবার হল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। গোটা ঘটনার জন্য রিভলুশানরি আর্মড ফোর্স অব কলম্বিয়াকে দায়ী করেছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো। প্রথমে পুলিসদের হেলিকপ্টারে ড্রোন হামলা চালানো হয়। যার ফলে আগুন লেগে যায় কপ্টারটিতে। তারপরেই কলম্বিয়ার জনপ্রিয় শহর ক্যালিতে সামরিক ঘাঁটিতে হামলা চালানো হয়। দুটি হামলারই তদন্ত শুরু হয়েছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ