Bartaman Logo
১২ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

খেতাব জিতল অ্যাস্টন ভিলা

খেতাব জয়ের স্বাদ কেমন হয় তা ভুলেই গিয়েছিল অ্যাস্টন ভিলা। দীর্ঘ ৩০ বছর মেজর কোনো ট্রফি জিতেনি তারা। কোচ উনেই এমরির হাত ধরে অবশেষে কাটল খরা।

খেতাব জিতল অ্যাস্টন ভিলা
  • ২২ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ফ্রেইবুর্গ-০    :        অ্যাস্টন ভিলা- ৩

Advertisement

ইস্তানবুল: খেতাব জয়ের স্বাদ কেমন হয় তা ভুলেই গিয়েছিল অ্যাস্টন ভিলা। দীর্ঘ ৩০ বছর মেজর কোনো ট্রফি জিতেনি তারা। কোচ উনেই এমরির হাত ধরে অবশেষে কাটল খরা। বুধবার ইস্তানবুলে জার্মানির ক্লাব ফ্রেইবুর্গকে ৩-০ ব্যবধানে হারিয়ে ইউরোপা লিগ চ্যাম্পিয়ন অ্যাস্টন ভিলা। জয়ী দলের তিন গোলদাতা যথাক্রমে ইউরি টিয়েলেমান্স, এমিলিয়ানো বুয়েন্দিয়া ও মরগ্যান রজার্স।
১৯৯৫-৯৬ সালে শেষবার ইংলিশ লিগ কাপের খেতাব জিতেছিল অ্যাস্টন ভিলা। তার আগে ১৯৮১-৮২ মরশুমে ইউরোপিয়ান ক্লাব জিতেছিল অ্যাস্টন ভিলা। তবে সম্প্রতি উনেই এমেরির অধীনে দুরন্ত ফুটবল খেলছেন এমিলিয়ানো মার্তিনেজরা। ইংলিশ প্রিমিয়ার লিগেও তারা চতুর্থ স্থানে রয়েছে। আগামী মরশুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলবে অ্যাস্টন ভিলা। তাছা‌ড়া কোচ হিসেবে সবচেয়ে বেশি ইউরোপা লিগ জেতার রেকর্ড আগে থেকেই এমেরির পকেটে। এবার সংখ্যাটা বেড়ে হল ৫। বুধবার ট্রফি জেতার পর কোচের মন্তব্য, ‘আমরা প্রতিনিয়ত উন্নতি করছি। এই ট্রফিই তার প্রমাণ।’

Advertisement
সম্পর্কিত সংবাদ