Bartaman Logo
৩১ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

বিধানসভার কমিটি তৈরি হয়নি, ভাতা পাচ্ছেন না বিধায়করা

কমিটি গঠন না-হওয়ায় দৈনিক ভাতা থেকে বঞ্চিত হচ্ছেন বিধায়করা। এতে তাঁরা ক্ষুব্ধ। এই সমস্যার জন্য বিরোধী দলের দিকেই আঙুল তুলেছেন অধিকাংশ বিধায়ক।

বিধানসভার কমিটি তৈরি হয়নি, ভাতা পাচ্ছেন না বিধায়করা
  • ৩১ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কমিটি গঠন না-হওয়ায় দৈনিক ভাতা থেকে বঞ্চিত হচ্ছেন বিধায়করা। এতে তাঁরা ক্ষুব্ধ। এই সমস্যার জন্য বিরোধী দলের দিকেই আঙুল তুলেছেন অধিকাংশ বিধায়ক। প্রসঙ্গত, বিধায়করা বিধানসভার বিভিন্ন কমিটির সদস্য। কমিটির বৈঠকে উপস্থিতির দরুন প্রত্যেক বিধায়ক দৈনিক ২০০০ টাকা হারে ভাতা পান। অর্থাৎ এই বাবদ প্রতিমাসে তাঁদের প্রাপ্তিযোগ হয় ৬০ হাজার টাকা। কিন্তু এই সমস্যার জন্য তাঁরা এই বড়োসড়ো প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছেন। মূলত বিধানসভার কমিটি গঠিত না-হওয়াতেই বিধায়করা সংশ্লিষ্ট বৈঠকে হাজিরাসহ সই করতে পারছেন না এবং টাকাও মিলছে না তাঁদের। বিধানসভার সচিবালয় সূত্রের খবর, কমিটিগুলিতে বিজেপির কোন কোন বিধায়ক থাকবেন, তার তালিকা পরিষদীয় দল তৈরি করে ফেলেছে। কিন্তু বিরোধী দলের তালিকা 

Advertisement

এখনো তৈরি হয়নি। এনিয়ে অনেক বিধায়ক ক্ষুব্ধ।

Advertisement
সম্পর্কিত সংবাদ