Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

আড়ষায় বাইক দুর্ঘটনায় মৃত ১

আড়ষায় বাইক দুর্ঘটনায় মৃত ১
  • ২৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: নতুন বাইকে চেপে ঘুরতে বেরিয়ে দুর্ঘটনাগ্রস্ত হন দুই বন্ধু। মাথায় হেলমেট থাকায় একজন বেঁচে গেলেও অপরজনের মৃত্যু হয়েছে। বুধবার বিকালে আড়ষা থানার কদমপুরে এই দুর্ঘটনা ঘটে। মৃতের নাম বিদ্যুৎ মুখোপাধ্যায়। হেলমেট থাকার কারণে বেঁচে যান তাঁর বন্ধু অম্বুজ রাউত। দু’জনই ওই থানার সিরকাবাদের বাসিন্দা।
Advertisement
পুলিস জানিয়েছে, দু’মাস আগে নতুন বাইক কেনেন অম্বুজ। বাইক কেনার পর থেকেই দুই বন্ধু মিলে নানা জায়গায় ঘুরে বেড়াতে থাকেন। বুধবার বিকেলে দু’জন ঘুরতে বেরিয়ে কদমপুর এলাকায় দুর্ঘটনার কবলে পড়েন। বিদ্যুৎ বাইক চালাচ্ছিলেন। হেলমেট পরে পিছনে বসে ছিলেন অম্বুজ। বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইলফলকে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই দু’জন লুটিয়ে পড়েন। পুলিস তাঁদের সিরকাবাদ ব্লক হাসপাতালে নিয়ে যায়। সেখানেই বিদ্যুৎকে মৃত বলে ঘোষণা করা হয়। অম্বুজকে পুরুলিয়া হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
সম্পর্কিত সংবাদ