Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

আসরে আরএসএস, বঙ্গ বিজেপির রাশ থাকছে ‘পুরনোপন্থী’ নেতাদের হাতেই

আসরে আরএসএস, বঙ্গ বিজেপির রাশ থাকছে ‘পুরনোপন্থী’ নেতাদের হাতেই
  • ৩ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অতীতে রাজ্য বিজেপিকে ভোটে সাফল্য এনে দেওয়া ‘পুরনোপন্থী’ নেতাদের হাতেই যেতে চলেছে দলীয় নিয়ন্ত্রণের রাশ। তাঁদের প্রত্যাবর্তন আসন্ন বলেই খবর বিজেপি সূত্রে। উলুবেড়িয়ার তাঁতিবেড়িয়ায় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস) দু’দিনের (শনি ও রবিবার) বৈঠকের মূল নির্যাস এটাই। সেক্ষেত্রে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে আরএসএস ঘনিষ্ঠরাই রাজ্য বিজেপি পরিচালনার ভার ভার পেতে চলেছেন। ২০১৪ সালে বিপুল জনসমর্থন নিয়ে ক্ষমতায় আসে বিজেপি। তার বছর দু’য়েক পর থেকে বঙ্গ বিজেপিতে জোয়ার আসতে শুরু করে। ২০১৬ সালের বিধানসভা ভোটে বাংলায় গেরুয়া পার্টির সার্বিক বৃদ্ধির গ্রাফ স্পষ্ট হয়। তারপর ২০১৮ পঞ্চায়েত, ২০১৯ লোকসভা এবং ২০২১ বিধানসভা—পরপর তিনটি নির্বাচনে বঙ্গ বিজেপি আসন প্রাপ্তির নিরিখে রেকর্ড সৃষ্টি করে। পদ্ম শিবিরের এই উত্থানের সঙ্গে সঙ্গে ‘দলবদলু’ নেতাদের উপস্থিতি ও সক্রিয়তাও বাড়ে। বিজেপির একাংশ মনে করে, তারই নেতিবাচক প্রভাব সরাসরি পড়েছে ২০২৪ সালের লোকসভা ভোটে। ১৮ থেকে আসন সংখ্যা ১২তে নেমে আসে। এই অবস্থায় পুরনোদের হাতে ফের দায়িত্ব তুলে দিলে বিজেপির ফলাফল কী হয়, সেটাই দেখার।   
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ