Bartaman Logo
২৬ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

আসানসোল-দুর্গাপুরে বেআইনিভাবে   দোকান ভাঙার চেষ্টা? নালিশ হাইকোর্টে

আসানসোল-দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটির আওতাভুক্ত এলাকায় বেআইনিভাবে দোকান ভাঙার চেষ্টার অভিযোগ নিয়ে সংশ্লিষ্ট পুর কর্তৃপক্ষের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন কয়েকজন দোকান মালিক। মঙ্গলবার বিষয়টির প্রতি বিচারপতি অমৃতা সিনহার সিঙ্গল বেঞ্চর দৃষ্টি আকর্ষণ করা হয়।

আসানসোল-দুর্গাপুরে বেআইনিভাবে   দোকান ভাঙার চেষ্টা? নালিশ হাইকোর্টে
  • ৫ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আসানসোল-দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটির আওতাভুক্ত এলাকায় বেআইনিভাবে দোকান ভাঙার চেষ্টার অভিযোগ নিয়ে সংশ্লিষ্ট পুর কর্তৃপক্ষের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন কয়েকজন দোকান মালিক। মঙ্গলবার বিষয়টির প্রতি বিচারপতি অমৃতা সিনহার সিঙ্গল বেঞ্চর দৃষ্টি আকর্ষণ করা হয়। অভিযোগ, কোনওরকম নোটিস না দিয়ে মামরাবাজার এলাকার কয়েকটি দোকান ভেঙে ফেলার চেষ্টা করছে পুরসভা। দু’-তিনদিন আগে কয়েকটি দোকানে ‘ক্রস মার্ক’ করা হয়। সেগুলি ভেঙে ফেলার জন্যই চিহ্নিত করা হয়েছে বলে অভিযোগ। আবেদনকারীর আইনজীবী সাগ্নিকা বন্দ্যোপাধ্যায় জানান, একই ধরনের ঘটনা এর আগেও ঘটেছিল। একই পদ্ধতিতে পুর কর্তৃপক্ষ দোকান ভাঙতে চেষ্টা করেছিল। সেসময় আদালত সঠিক পদ্ধতি মেনে পুরসভাকে কাজ করার নির্দেশ দেয়। কিন্তু তারপরও কোনও নোটিস ছাড়াই পুর কর্তৃপক্ষ সেই কাজই করতে চাইছে। বিচারপতি সিনহার এজলাসে জরুরি ভিত্তিতে মামলা দায়েরের অনুমতি চাওয়া হয়। চলতি সপ্তাহে শুনানির সম্ভাবনা রয়েছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ