Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

আসানসোলে সিপিএমকে আক্রমণ মন্ত্রীর

আসানসোলে সিপিএমকে আক্রমণ মন্ত্রীর
  • ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, আসানসোল: ৩৪বছর ধরে সিপিএম আদিবাসীদের ভোট নিয়েছে, কোনও উন্নয়ন করেনি। আদিবাসীদের নামে জমির রেকর্ডও করে দেয়নি। শনিবার আসানসোল উত্তর বিধানসভা এলাকায় ব্লু-ফ্যাক্টরি কমিউনিটি হলে আদিবাসীদের নিয়ে এক বৈঠকে এই মন্তব্য করেন রাজ্যের শ্রম ও আইনমন্ত্রী মলয় ঘটক। এদিন আদিবাসী সমন্বয় ও উন্নয়ন কমিটির বৈঠকে হাজির হয়েছিলেন তিনি। সেখানেই তিনি আদিবাসী উন্নয়নে নানা পরিকল্পনার কথা জানান। সেখানে দুধ ব্যবসায়ীদের উন্নয়নে নানা পরিকল্পনার পাশাপাশি শিক্ষিত যুবকদের চাকরি দেওয়ার চেষ্টা করারও কথা জানান মন্ত্রী। এছাড়াও আদিবাসী ভবন এলাকায় বিদ্যুৎ সংযোগ দেওয়ার প্রতিশ্রুতি দেন স্থানীয় বিধায়ক। 
Advertisement
এব্যাপারে সিপিএমের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য পার্থ মুখোপাধ্যায় বলেন, আদিবাসীদের কত জমি লুট করে মাফিয়াদের নামে রেকর্ড হয়ে গিয়েছে তার একটা শ্বেতপত্র প্রকাশ করুন। আমরা মন্ত্রীর কাছে এই দাবি জানাচ্ছি।
Advertisement
সম্পর্কিত সংবাদ