Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

আসানসোলে শুরু জেলা বইমেলা

আসানসোলে শুরু জেলা বইমেলা
  • ৩০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, আসানসোল: রবিবার আসানসোলের এনসিসি মাঠে অষ্টম জেলা বইমেলার উদ্বোধন করলেন গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী এবং শ্রম ও আইন মন্ত্রী মলয় ঘটক। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরি, জেলাশাসক পোন্নমবলম এস। এবার বইমেলায় মোট ১০২টি স্টল করা হয়েছে। তার ম঩ধ্যে ৯২টি স্টলই বইয়ের। ১০টি খাবারের স্টল রাখা হয়েছে। স্থানীয় লেখকদের জায়গা করে দিতে রাখা হয়েছে লিটল ম্যাগাজিন স্টলও। আর মেলার প্রথম দিনেই বইপ্রেমীদের ভিড় উপচে পড়ে মেলায়। আগামী ৪ জানুয়ারি পর্যন্ত চলবে বইমেলা। মেলার পাশাপাশি প্রতিদিন মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। মেলায় আসছেন অতিথি শিল্পীরাও। আগামী ২ জানুয়ারি আসছেন সঙ্গীত শিল্পী অদিতি গুপ্ত, ৩ জানুয়ারি আসছেন সঙ্গীত শিল্পী সৈকত মিত্র। এবার বাংলার পাশাপাশি হিন্দি ও উর্দু বইয়েরও স্টল বসেছে মেলায়।  গ্রন্থাগার মন্ত্রী বলেন, বলা হচ্ছে মোবাইল বই প্রেমিদের সংখ্যা কমিয়ে দিয়েছে। কিন্তু পরিসংখ্যান সেই কথা বলছে না। গত বছর শুধুমাত্র আসানসোল বইমেলাতেই ১ কোটি ৩০ লক্ষ টাকার বই বিক্রি হয়েছে। সারা রাজ্যে সাড়ে ১২ কোটি টাকার বই বিক্রি হয়েছে। রাজ্যের সব বইমেলা থেকে ৭১ লক্ষ বই বিক্রি হয়েছে। ১৩ লক্ষ মানুষের বইমেলায় এসেছেন। এই নজির দেশের অন্য কোনও রাজ্যে নেই। তিনি আরও বলেন, মানুষের বই পড়ার উৎসাহ বাড়াতে মুখ্যমন্ত্রী আমাদের দপ্তরের বরাদ্দ কমপক্ষে সাতগুণ বাড়িয়েছেন। আমরা গ্লোবাল মেম্বারশিপ কার্ড চালু করেছি। তা করালে রাজ্যের যেকোনও লাইব্রেরিতে গিয়ে বই পড়তে পারবেন। প্রাথমিকভাবে ৫ হাজার মানুষকে এই কার্ড দেওয়া হবে। এদিন মন্ত্রী মলয় ঘটক বলেন, আমি আশা করি বই বিক্রির নিরিখে গতবারের রেকর্ড এবার ভেঙে যাবে। প্রতি বছর আমাদের বইমেলায় বই ঩বিক্রি বাড়ছে। এটা অত্যন্ত ইতিবাচক। 
Advertisement
প্রথমদিনেই বইপ্রেমীদের ভিড় দেখা যায় বইমেলা ময়দানে। কলেজ পড়ুয়া থেকে যুবক-যুবতীদের মধ্যে স্টলে স্টলে বই কেনার হিড়িক দেখা যায়। তেমনই অভিভাবকদেরও দেখা যায় বাচ্চাদের দিয়ে ছোটদের বইয়ের দোকানে।
সম্পর্কিত সংবাদ